
বিশেষ প্রতিনিধি :
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় দিনব্যাপী বিভিন্ন সরকারি দপ্তর ও উন্নয়নমূলক প্রকল্প পরিদর্শন করেন ফরিদপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম। একই দিনে তিনি উপজেলা পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠান ক্রীড়া সামগ্রী, প্রশিক্ষণ প্রাপ্ত দরিদ্র মহিলাদের মাঝে সেলাই মেশিন, চরাঞ্চলের হতদরিদ্র পরিবারের মাঝে গবাদি পশু বিতরণ এবং ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন।
সোমবার ১৬ নভেম্বর দুপুরে আলফাডাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে এই দিনব্যাপী কর্মসূচি বাস্তবায়ন করেন।
সফরে জেলা প্রশাসক পর্যায়ক্রমে আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কার্যালয়, পৌরসভা, আলফাডাঙ্গা থানা, শিক্ষাপ্রতিষ্ঠান, আশ্রয়ণ প্রকল্প এবং কমিউনিটি ক্লিনিক পরিদর্শন এবং উপজেলার চলমান বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতিও সরেজমিনে পর্যবেক্ষণ করেন।
বিতরণ শেষে তিনি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গণে ‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’-এর উপজেলা পর্যায়ের খেলার উদ্বোধনী করেন।
দিনব্যাপী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. জোবায়ের হাবিব।
পরিদর্শন ও উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আসজাদ হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ কে এম রাহানুর রহমান, আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি)মো: সোহেল সরোয়ার,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুর জ্জামান খসরু,পৌর বিএনপির সভাপতি রবিউল হক রিপন,উপজেলা জামায়াতে ইসলামী আমীর মো: কামাল আহমেদ সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি,রাজনীতি নেতৃবৃন্দ,সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672