
মোঃ মামুন মিয়া, শেরপুর জেলা প্রতিনিধিঃ
শেরপুর জেলার নকলা উপজেলা পরিষদ হলরুমে সকাল ১১ঘটিকায় ৯ ডিসেম্বর রোজ মঙ্গলবার আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপন উপলক্ষে জমকালো আনন্দ শোভাযাত্রার আয়োজন করেন নকলা পৌরঃ প্রশাসক মোঃ জাহাঙ্গীর আলম, ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবসের আলোচনা সভার আয়োজন করেন নকলা উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় এবং দুর্নীতিবিরোধী মানববন্ধন আলোচনা সভা জাতীয় পতাকা উত্তোলন কর্মসূচির আয়োজন করেন নকলা উপজেলা প্রশাসন ও নকলা দুর্নীতি প্রতিরোধ কমিটি।

এসময় সম্মাননা স্মারক প্রাপ্ত নারীদের মধ্যে অর্থনৈতিক সাফল্য অর্জনকারী নারী, শিক্ষা ও চাকুরী সাফল্য অর্জনকারী নারী, সফল জননী নারী, নির্যাতনে দুঃস্বপ্ন মুছে জীবন সংগ্রামে জয়ী নারী, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী এমন নারীদের তালিকা নিয়ে বক্তব্য রাখেন মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান। এসব তালিকার নারীদের মধ্যে সম্মাননা স্মারক পেয়েছেন মনছুরা বেগম, লাভলী আক্তার, সুমি বেগম, উম্মে রাকিবা জাহান এবং রোকেয়া, এমন কঠোর পরিশ্রম করে জীবনযুদ্ধে টিকে থাকা এই এই ৫ অদম্য নারী।"দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা" স্লোগানকে সামনে রেখে মানববন্ধন ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ, বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও জাতীয় পতাকা উত্তোলন অনুষ্ঠানে উপস্থিত নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম, নকলা উপজেলা সহকারী কমিশনার ভূমি সাদিয়া আফরিন এ্যানি নকলা উপজেলা প্রকৌশলী শামসুল হক রাকিব নকলা উপজেলা প্রকল্প কর্মকর্তা আনোয়ার হোসেন শামীম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরীন জাহান, সমাজসেবা কর্মকর্তা রোমান হাসান, বিআরডিবি কর্মকর্তা হাবিবুর রহমান নকলা থানা অফিসার ইনচার্জ তদন্ত আবুল কাশেম সহ আরও অনেকেই ।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672