
রমজান আলী রানা, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি:
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে “অদম্য নারী পুরস্কার” কার্যক্রমের আওতায় নোয়াখালীর কোম্পানীগঞ্জে চারজন নারীকে শ্রেষ্ঠ জয়িতা হিসেবে সম্মাননা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান, আর সংবর্ধনা অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাহমিনা তামান্না। চার জয়িতাকে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।
সম্মাননা প্রাপ্তরা হলেন—ফারজানা হোসেন (রামুপুর ইউনিয়ন) – অর্থনৈতিকভাবে সফল নারী, মোছেনা বেগম (চরফকিরা ইউনিয়ন) – সফল জননী নারী, কামরুন নাহার (চরহাজারী ইউনিয়ন) – শিক্ষা ও চাকরিতে সাফল্য অর্জনকারী, দেল আফরোজ বেগম (চরকাঁকড়া ইউনিয়ন) – নির্যাতনের বিভীষিকা পেরিয়ে নতুন উদ্যমে জীবন শুরু করা নারী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ সেলিম, কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ নূরুল হাকিম, বসুরহাট পৌরসভা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোশাররফ হোসাইন, চর পার্বতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা কাজী মোহাম্মদ হানিফ আনসারী, মানিকপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা ইয়াসমিন মুক্তা প্রমুখ।
বক্তারা বলেন, নারীর অগ্রযাত্রা ও নেতৃত্ব বিকাশে বেগম রোকেয়ার আদর্শ আজও প্রেরণা হিসেবে কাজ করছে। জয়িতাদের এই সাফল্য সমাজের অন্যান্য নারীদের জন্য অনুপ্রেরণার উৎস হবে।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672