
সাইফুল ইসলাম নিজস্ব প্রতিবেদক ঝিনাইদহ:
মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) সীমান্তে মাদকবিরোধী অভিযান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে পৃথক অভিযানে গাঁজা উদ্ধার ও পাঁচ বাংলাদেশি নাগরিককে আটক করেছে। ৯ ডিসেম্বর সন্ধ্যা ৫:৫০ মিনিটে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজাপুর বিওপির সিংনগর এলাকায় আমবাগান থেকে আসামীবিহীন ৩ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। অন্যদিকে কুসুমপুর ও কুমিল্লাপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত টহলের সময় অবৈধভাবে ভারত অভিমুখে যাওয়ার সময় চারজন (পুরুষ ১, নারী ২, শিশু ১) এবং আরেক অভিযানে একজন নারীকে আটক করা হয়। আটক ব্যক্তিদের মহেশপুর থানা ও জাস্টিস অ্যান্ড কেয়ার মানবাধিকার সংস্থার নিকট হস্তান্তর করা হয়েছে বলে বিজিবি জানায়।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672