
স্টাফ রিপোর্টার মোঃ শাহাদাত হোসেনঃ
ফরিদপুর জেলার ভাঙ্গায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকালে র্যালী শেষে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার যৌথ সমন্বয়ে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কুন্ডুর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আবু জাবের বেগম রোকেয়া দিবস উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন, ভাঙ্গা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার আতিয়ার রহমান ভাঙ্গা থানা অফিসার ইনচার্জ তদন্ত সাইফুল ইসলাম, ভাঙ্গা উপজেলা ইনসট্রাক্টর আবু রাহাত আনসারি, সাবেক অধ্যক্ষ মোসায়েদ হোসেন ঢালী, কৃষি সম্প্রসারণ অফিসার নাহিদা আক্তার রিপা, সাঈদ মাসুদ ও একাডেমিক সুপার ভাইজার প্রহলাদ বিশ্বাস,ভাঙ্গা উপজেলা প্রশাসনিক কর্মকর্তা আবুল কালাম, সাংবাদিক শাহাদাত হোসেন সাংবাদিক মামুনুর রশিদ সাংবাদিক মনিরুজ্জামান প্রমুখ।
এসময় মহিলা বিষয়ক কার্যালয় থেকে বিশেষ বিবেচনায় পাঁচজন অদম্য নারীকে পুরস্কার বিতরণ করা হয়। সফল জননী নারী নুরুন্নাহার মাসুদ, শিক্ষা ও চাকুরীতে সাফল্য অর্জনকারী শাহরিয়ার সুলতানা, সমাজ উন্নয়নে অবদান রাখায় জোবায়দা বেগম, নির্যাতনের দুঃস্বপ্ন মুছে ফেলে জীবন সংগ্রামে জয়ী আক্তার, পারভীন ও অর্থনৈতিক সাফল্য নারী রহিমা বেগমকে সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করেন ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আবু জাহের। ভাংগা উপজেলা নির্বাহী কর্মকর্তা বলের জীবনে বড় হতে হলে অনেক লড়াই সংগ্রাম ত্যাগ তিতিক্ষা স্বীকার করে বড় হতে হয়।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672