
কামরুজ্জামান সোয়েব, ঘাটাইল, টাংগাইলঃ
নানা কর্মসূচির মধ্যে দিয়ে টাঙ্গাইলের ঘাটাইলে হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার (১০ ডিসেম্বর) সকালে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ঘাটাইল উপজেলা কমান্ড ও উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে জাতীয় পতাকা উত্তোলন, মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে ও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ,নব নির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের উদ্বোধন,আলোচনা সভা ও হানাদার মুক্ত দিবসের শহীদ ও মৃত মুক্তিযোদ্ধাদের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু সাইদ,সহকারী কমিশন ভুমি জাহিদুর রহমান,থানা অফিসার ইনচার্জ মোকছেদুর রহমান,বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ঘাটাইল উপজেলা কমান্ডের আহবায়ক,বীরমুক্তিযোদ্ধা মোঃ মাহবুবুল বাছিদ চাঁন মিয়া এডভোকেট,সদস্য সচিব বীরমুক্তিযোদ্ধা এন.এম. শাহনেওয়াজ, যুগ্ম আহবায়ক বীরমুক্তিযোদ্ধা শাহাদাৎ হোসেন প্রমুখ।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672