
সবুজ হোসেন, নওগাঁ:
অদ্য ১১ ডিসেম্বর ২০২৫ খ্রি. নওগাঁ পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ নওগাঁ জেলা ও উপজেলা শাখার নেতৃবৃন্দ এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলটির প্রাথমিকভাবে মনোনয়নপ্রাপ্ত নেতাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, নওগাঁ একটি সহনশীল ও শান্তিপূর্ণ জেলা। এখানে দীর্ঘদিন ধরে রাজনৈতিক সম্প্রীতির পরিবেশ বজায় রয়েছে। তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশ নেতৃবৃন্দকে পুলিশ অফিসে এসে মতবিনিময়ে অংশ নেওয়ার জন্য ধন্যবাদ জানান এবং তাদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন ও নোট গ্রহণ করেন।
মতবিনিময়কালে পুলিশ সুপার জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নওগাঁ জেলায় সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও জবাবদিহিমূলক করতে জেলা পুলিশ সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে। জনগণের জীবন ও সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বাত্মকভাবে কাজ করবে বলেও তিনি উপস্থিতদের আশ্বস্ত করেন। এ জন্য তিনি সব রাজনৈতিক দলের সহযোগিতা কামনা করেন।
সভায় অতিরিক্ত পুলিশ সুপারসহ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672