
বিলায়েত হোসেন লিটন, বিশেষ প্রতিনিধিঃ
ফরিদপুরের নগরকান্দা রিপোর্টার্স ইউনিটির দ্বি- বার্ষিক নির্বাচন-২০২৫ সম্পন্ন হয়েছে।
নয় সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন মিজানুর রহমান মিজান (এশিয়ান টিভি) ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শফিকুল ইসলাম মন্টু ( দৈনিক বর্তমান কথা)।
এছাড়াও নির্বাচনে সহ-সভাপতি পদে গোলাম মোস্তফা, সহ-সাধারণ সম্পাদক আরিফুজ্জামান হিমোন, অর্থ বিষয়ক সম্পাদক শাহ জালাল, দপ্তর সম্পাদক হিসেবে লিটন খান নির্বাচিত হন। কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন নাছির হোসেন, সেলিম সরদার ও প্রসেনজিৎ বিশ্বাস।
সকল পদেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হোন।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দ্বায়িত্ব পালন করেন দৈনিক খোলাচোঁখ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মাহবুবুর রহমান আহাদ ও কমিশনারের দ্বায়িত্ব পালন করেন দৈনিক সমকাল প্রতিনিধি বোরহান আনিস।
বৃহস্পতিবার দুপুরে রিপোর্টার্স ইউনিটি চত্বরে ফলাফল ঘোষণা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ সাইফুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জয়দেব সরকার, উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহ হীল আবরার, থানা সেকেন্ড অফিসার এসআই আমিরুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা কাজী নিমেরী, সালথা প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম নাহিদ, সহ-সভাপতি মনির মোল্যা, সদরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি শিমুল বিশ্বাস, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মাহাবুব আলী মিঞা, আলিমুজ্জামান সেলু, আলমগীর হোসেন বকুল, বদিউজ্জামান তারা মোল্যা, সহ- সাধারণ সম্পাদক জাজরিস মাতুব্বর, জেলা যুবদলের সহ- সাধারণ সম্পাদক তৈয়াবুর রহমান মাসুদসহ বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন হওয়ায় ভোটার ও সদস্যরা সন্তোষ প্রকাশ করেন। নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনের পেশাগত উন্নয়ন, নীতি-নৈতিকতা ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা প্রতিষ্ঠায় কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672