
মো: নুরুল ইসলাম, সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়ন ফরিদপুর-৪ আসনে পুনরায় যুক্ত হওয়ায় বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত রিক্সা প্রতীকের জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্জ মাওলানা মিজানুর রহমান মোল্লা সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়েছেন। ১১ ডিসেম্বর ২০২৫ হাইকোর্টের এক সিদ্ধান্তে এ কথা জানানো হয়।
বাংলাদেশ খেলাফত মজলিস সদরপুর উপজেলা শাখার প্রধান উপদেষ্টা মুফতী মুহাম্মাদ জাকির হুসাইন ফরিদী এ তথ্য নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, ফরিদপুর-৪ থেকে আলগী ও হামিরদী ইউনিয়নকে পৃথক করে ফরিদপুর-২ তথা নগরকান্দার সাথে যুক্ত করার সাধারণ জনগণ আন্দোলনে ঝপিয়ে পড়ে।
আন্দোলন চলাকালে আলহাজ্জ মাওলানা মিজানুর রহমান মোল্লা আন্দোলনকারীদের উৎসাহ যোগান এবং নেতাকর্মীদের নিয়ে রাজপথে নেমে আসেন। সে সময় তিনি আন্দোলনকারীদের শুকনো খাবার ও খাবার পানি সরবরাহ করে ব্যাপক প্রশংস কুড়িয়েছেন।
ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়ন ফরিদপুর-৪ আসনে পুনরায় যুক্ত হওয়ায় নিজ গাড়িতে বসা অবস্থায় বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত রিক্সা প্রতীকের জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্জ মাওলানা মিজানুর রহমান মোল্লা এক ভিডিও বার্তায় ভাঙ্গা উপজেলাবাসী, ড. মুহাম্মদ সরকার ও বিচার বিভাগ সহ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়েছেন।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672