
মোঃ রাশিদুল ইসলাম, বাউফল, পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালী-২ (বাউফল) আসনে বিএনপি মনোনীত প্রার্থী শহিদুল আলম তালুকদারের মনোনয়ন বাতিলের দাবিতে কাপনের কাপড় পরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইঞ্জিনিয়ার ফারুক তালুকদার ও মো. মুনির হোসেনের সমর্থকরা। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেলে শহরের হাচন দালাল মার্কেটস্থ বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে দুই গ্রুপ একত্রিত হয়ে এই কর্মসূচি পালন করে।
বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল্লাহ জব্বার মৃধা। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়। এ সময় কর্মীরা “ফারুক–মুনির দুই ভাই, রাজপথ ছাড়ি নাই”, “শহিদুল আলমের মনোনয়ন মানি না, মানবো না”, “মনোনয়ন বাতিল করতে হবে”—এমন বিভিন্ন স্লোগান দেন।
মিছিল শেষে উপজেলা পরিষদের সামনে সড়ক অবরোধ করে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য দেন বিএনপির আব্দুল জব্বার মৃধা, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাজী পলাশসহ আরও অনেকে। বক্তারা শহিদুল আলম তালুকদারের মনোনয়ন পরিবর্তনের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতি জোর আহ্বান জানান।
কর্মসূচিতে কয়েক হাজার নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672