
সাইফুল ইসলাম নিজস্ব প্রতিনিধি ঝিনাইদহ:-
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে মাদকবিরোধী অভিযান ও অবৈধ পারাপার ঠেকাতে পৃথক দুটি অভিযানে ভারতীয় মদ উদ্ধার ও চার বাংলাদেশি নাগরিককে আটক করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকাল ৪টা ৪৮ মিনিটে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন মহেশপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১০ ডিসেম্বর রাত ১০টা ৪০ মিনিটে নিমতলা বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় ঈশ্বরচন্দ্রপুর গ্রামের আমবাগান থেকে হাবিলদার মোঃ ফারুক হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে আসামীবিহীন ৪৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
একইদিন সন্ধ্যা ৭টা ১০ মিনিটে কুমিল্লাপাড়া বিওপি এলাকায় আরেকটি অভিযানে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় চার বাংলাদেশি নাগরিক বুদ্ধি বৈরাগী (৩৫), রবীন মজুমদার (৪৫) ও আরও দুই নারীকে আটক করা হয়। পরে আটক ব্যক্তিদের প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়ার জন্য মহেশপুর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672