
সাইফুল ইসলাম নিজস্ব প্রতিনিধি ঝিনাইদহ:-
ঝিনাইদহ সদর উপজেলার মথুরাপুর এলাকায় খেজুরের গুড় উৎপাদনকারী একটি কারখানায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ অভিযানে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর ২০২৫) পরিচালিত এ অভিযানে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ লঙ্ঘনের দায়ে প্রতিষ্ঠানটিকে প্রশাসনিক ব্যবস্থায় সতর্কতামূলক এই জরিমানা আদায় করা হয়।
অভিযানটি নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঝিনাইদহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব নিশাত মেহের। অভিযানে সহযোগিতা করেন নিরাপদ খাদ্য কর্মকর্তা জনাব সাধন সরকার এবং আইন-শৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশের একটি টিম। জনস্বার্থে এরকম তদারকি কার্যক্রম নিয়মিতভাবে চলমান থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672