
সাইফুল ইসলামনিজস্ব প্রতিবেদক,ঝিনাইদহ:
ঝিনাইদহের মহেশপুরে সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযানে একজন আসামিকে ইয়াবাসহ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৫৮ বিজিবি)। মহেশপুর ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, শুক্রবার (১২ ডিসেম্বর ২০২৫) দুপুর আনুমানিক ১২টা ৪০ মিনিটে মহেশপুর ব্যাটালিয়নের অধীনস্থ জীবননগর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৬৯/১-এস থেকে প্রায় ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে কালা গ্রামের শ্মশান ঘাট সংলগ্ন এলাকা থেকে সুবেদার মো. হাফিজুর রহমানের নেতৃত্বে অভিযান চালানো হয়।এ সময় মো. ইন্তাজুল(পিতা মো. আব্দুল মালেক মানিক খাঁ), গ্রাম দোয়ারপাড়া দৌলতগঞ্জ, থানা জীবননগর,জেলা চুয়াডাঙ্গাকে ৯ পিস ইয়াবা ও ২টি মোবাইল ফোনসহ আটক করা হয়। আটককৃত আসামি ও উদ্ধারকৃত মালামাল জীবননগর থানায় হস্তান্তর করে মামলা দায়ের করা হয়েছে।

এছাড়া এর আগের দিন বৃহস্পতিবার (১১ ডিসেম্বর ২০২৫) রাত আনুমানিক ১১টা ৪০ মিনিটে শ্রীনাথপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৬০/১৫৩-আর থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে লড়াইঘাট মাঠপাড়া গ্রামের মন্টুর আম বাগানে অভিযান চালিয়ে আসামীবিহীন ২৪৮ পিস ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করে বিজিবি।মহেশপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান রোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672