
মো: নুরুল ইসলাম, সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি:
বাংলাদেশ খেলাফত মজলিস ফরিদপুর জেলা শাখার সহ-সভাপতি এবং ফরিদপুর-৪ আসনে দলীয় রিক্সা প্রতীকের জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্জ মাওলানা মিজানুর রহমান মোল্লা নির্বাচন কমিশন ঘোষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিধিমালা অনুসরণ করে নিজ নামে টাঙানো বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন অপসারণের কাজ শুরু করেন।
১৩ ডিসেম্বর (শনিবার) দুপুরে সদরপুর উপজেলা প্রশাসন এলাকায় তিনি এ কার্যক্রম শুরু করেন।
এসময় উপস্থিত বাংলাদেশ খেলাফত মজলিস সদরপুর উপজেলা শাখার প্রধান উপদেষ্টা মুফতী মুহাম্মাদ জাকির হুসাইন ফরিদী, সহ-সভাপতি হাফেজ আব্দুল আউয়াল, সংগঠনের উপজেলা শাখার দায়িত্বশীল আমানাতুল্লাহ আমান ও শেখ মো: হাশমত এবং ভাঙ্গা উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ ওয়ালীউল্লাহ সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
এ সময় ফরিদপুর-৪ আসনের জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্জ মাওলানা মিজানুর রহমান মোল্লা বলেন, আমরা আইনে প্রতি শ্রদ্ধাশীল। বাংলাদেশ নির্বাচন কমিশন নির্বাচনী বিধিমালা অনুযায়ী আজকের মধ্যে ফরিদপুর-৪ নির্বাচনী এলাকার সকল পর্যায়ের নেতাকর্মীদের সকল প্রকার নিজ নামে টাঙানো বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন অপসারণের নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি প্রশাসনের নিকট সুষ্ঠু ও নিরপেক্ষ এবং উৎসবমুখর পরিবেশে জনগণের ভোটাধিকার প্রয়োগের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবী জানান।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672