
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা জেলার বুড়িচং পৌরসভার ৪ নং ওয়ার্ডের পূর্ণমতি গ্রামে পরকীয়া সম্পর্কের জেরে প্রবাসী সোহাগ ভূঁইয়াকে এলোপাতাড়ি কুপিয়ে বাম হাতের কবজি কেটে নেয়ায় এবং আসামীদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করছে এলাকাবাসী।
শুক্রবার (১২ ডিসেম্বর ২০২৫) বিকেলে কুমিল্লা - বুড়িচং - মীরপুর সড়কে পূর্ণমতি গ্রামে সকল শ্রেণী পেশার লোকজন এ সড়কে বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। মানববন্ধনে ভুক্তভোগী সোহাগ ভূইয়ার ভাই ও এলাকাবাসী বলেন মামলা দায়ের করা হলে ও এক নম্বর আসামী সেনা সদস্য রেজাউল করিম ও তার ভাই চিহ্নিত সন্ত্রাসী ফখরুল হাসান প্রকাশ্যে ঘোরাফেরা করছেন, এবং মামলা প্রত্যাহার করার দাবীতে হুমকি ধামকি, ভয়ভীতি প্রদর্শন অব্যবহৃত রেখেছে। মামলা তুলে না নিলে সোহাগের অপর দুই ভাই ও ভাতিজা নাঈম কে আবার কুপিয়ে হত্যা করা হবে। আসামীরা নিয়মিত এলাকায় ঘুরা ফেরা করছেন,তবে পুলিশ তাদের গ্রেফতার করছে না। এতে সোহাগের ভাই ও তাদের সবার পরিবার নিরাপত্তা হীনতায় ভুগছে। এলাকাবাসী বুড়িচং প্রশাসন এবং সাংবাদিকদের মাধ্যমে দেশবাসীর কাছে এই চিহ্নিত সন্ত্রাসীদের অতি দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672