
মোঃ সোহরাব হোসেন মুন্সি, প্রতিনিধিঃ
নির্বাচনী আচারণ বিধি অনুযায়ী জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার ৪৮ ঘন্টার মধ্যে সকল প্রার্থীর প্রচার-প্রচারনার ব্যানার পোস্টার,ফেস্টুন সরিয়ে নেয়ার ঘোষণা থাকলেও উপজেলার সব জায়গা থেকে তা সরিয়ে নেয়া হয়নি।বিধিমালা অনুযায়ী উপজেলা প্রধান নির্বাচন কমিশনারের নির্দেশনা অনুসারে বটিয়াঘাটা উপজেলা সহকারী কমিশনার (ভূমি)নির্বাহী ম্যাজিস্ট্রেট শোয়েব শাত-ঈল ইভান সাতটি ইউনিয়নের বিভিন্ন স্থানে থাকা গল্লামারী ব্রীজ হতে জিরো পয়েন্ট পর্যন্ত রাস্তার দুইধারের, জিরো পয়েন্ট,জিরো পয়েন্ট হতে যশোর রোডে বটিয়াঘাটা উপজেলার সীমানা পর্যন্ত রাস্তার দুইধারের,জিরো পয়েন্ট হতে কৈয়া বাজার পর্যন্ত রাস্তার দুইধারের প্রচার প্রচারণা সামগ্রী অপসরণ করান।
আগামীকাল জিরো পয়েন্ট হয়ে রুপসা সেতু রোডে বটিয়াঘাটা উপজেলার সীমানা পর্যন্ত রাস্তার দুইধারের, গল্লামারী হতে সাচিবুনিয়া পর্যন্ত রাস্তার দুইধারের,সাচিবুনিয়া হতে পানখালী ফেরীঘাট পর্যন্ত রাস্তার দুইধারের, বটিয়াঘাটা উপজেলা সদর বাজার এলাকা ও উপজেলা পরিষদ সংলগ্ন এলাকায় টাঙ্গানো প্রচারণা সামগ্রী।এছাড়া
আগামী ১৭ই ডিসেম্বর আমিরপুর ইউনিয়নের সীমানার শুরু থেকে ভান্ডারকোট ইউনিয়ন এর হালিয়া ব্রীজ পর্যন্ত রাস্তার দুই ধারে টাঙ্গানো প্রচারণা সামগ্রী অপসরণ করা হবে।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672