
গাজী কুদ্দুছুর রহমান সোহাগ, বুড়িচং প্রতিনিধিঃ
কুমিল্লা জেলার বুড়িচং পৌরসভার ৪ নং ওয়ার্ডের পূর্ণমতি গ্রামে বাউল গানের আয়োজন করেছে স্থানীয় পশ্চিমপাড়া যুবসমাজ।সোমবার রাতে পূর্ণমতি পশ্চিম পাড়া ফিরোজ সর্দারের বাড়ির পাশে খেলার মাঠে শীত উপেক্ষা করে গান শুনতে মানুষের ভিড় জমে এই বাউল গানের আসরে। রাত ১০টায় শুরু হয়ে গান পরিবেশন হয় মধ্যরাত পর্যন্ত।
বিশিষ্ট সমাজসেবক মো সোলাইমানের উপস্থাপনায়, ৪নং ওয়ার্ডের মেম্বার মন্তাজ উদ্দিনের সভাপতিত্বে,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩নং সদর ইউনিয়নের ২ বারের সাবেক চেয়ারম্যান, বুড়িচং উপজেলা যুবদলের আহবায়ক জাবেদ কাউছার সবুজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা বিএনপির ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো এনামুল হক, নির্বাহী সদস্য মো নুরুল আমিন, সদর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন,সাংগঠনিক সম্পাদক মুমিনুল হক খান,৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম, উপজেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম সহ সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ, তরুন সমাজ, বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।
বাউল গানের আসরে স্থানীয় শিল্পী শামীম সরকার ও হাসিবুল সরকার সহ দেশের বিভিন্ন এলাকা থেকে আসা বাউল শিল্পীরা গান পরিবেশন করেন।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672