
রিয়াজ রহমান, জগন্নাথপুর সুনামগঞ্জ প্রতিনিধিঃ
সুনামগঞ্জ-৩(জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী বিশিষ্ঠ আইনজীবী ডক্টর মো. এম আর খালেদ তুষার জগন্নাথপুর নলজুর নদীর উপর নির্মানাধীন দৃষ্টিনন্দন আর্চ সেতু ও জগন্নাথপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেছেন। গতকাল বুধবার দুপুরে পরিদর্শনকালে তিনি উপজেলা প্রকৌশলী এলজিইডি মো. সোহরাব হোসেনের সাথে সেতুর কাজ দ্রæত সম্পন্ন করণের বিষয়ে এবং সরকারি বালিকা বিদ্যালয়ের সার্বিক বিষয় নিয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: আক্তারুজ্জামানের সাথে পৃথক পৃথক মতবিনিময় করেন। এসময় বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জয়ন্ত শেখর রায় বিদ্যালয়ের শিক্ষক সংকট এর বিষয়টি ড. এডভোকেট এম আর খালেদ তুষারের নিকট তুলেন। পরিদর্শন শেষে বিশিষ্ঠ আইনজীবি ডক্টর মো.এডভোকেট এম আর খালেদ তুষার সাংবাদিকদের জানান, জগন্নাথপুরে নলজুর নদীর উপর নির্মানাধীন আর্চ সেতুর কাজের ধীরগতির কারণে জনদূর্ভোগের বিষয়ে অবগত হয়ে প্রকৌশলী সোহরাব হোসেনের সাথে এ বিষয়ে কথা বললে তিনি আমাকে জানিয়েছেন ৩০জুন ঠিকাদারী প্রতিষ্ঠানের কাজ সমাপ্তির সময়সীমা পেরিয়ে গেছে। তিনি দ্রæত সময়ের মধ্যে কাজটি শেষ করার আশ্বাস দিয়েছেন। সরকারি বালিকা বিদ্যালয়ের বিষয়ে তিনি জানান, বিদ্যালয়ের গনিত শিক্ষকসহ গুরুত্বপূর্ন বিষয়গুলোর শিক্ষক সংকট রয়েছে। যার ফলে বিদ্যালয়ের ফলাফল ভাল নয়। শিক্ষক সংকট সমাধানে আমি অচিরেই উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে সংকট নিরসনের চেষ্টা করব। তিনি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে দ্রæত অভিভাবক সভা করার অনুরোধ জানান এবং অভিভাবক সভায় তিনি উপস্থিত থাকার ইচ্ছে প্রকাশ করেন। এছাড়াও তিনি সাংবাদিকদের জানান, জগন্নাথপুর-দক্ষিণ সুনামগঞ্জের শিক্ষা, চিকিৎসা এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে কাজ করতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672