
মোঃ সোহরাব হোসেন মুন্সি,নিজস্ব প্রতিনিধিঃ
বটিয়াঘাটা উপজেলায় যথাযোগ্য মর্যাদা উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন করা হয়।উপজেলা নির্বাহী অফিসার থান্ডার কামরুজ্জামানের সভাপতিত্বে দিন ব্যাপি নানা কর্মসূচী পালিত হয়।দিবসটির সূচনা হয় সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন ও ৩১ বার তোপধ্বনির মাধ্যমে। পরে উপজেলা শহীদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে শহীদ বীর সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে মহান মুক্তিযুদ্ধের ইতিহাস, বিজয়ের তাৎপর্য এবং স্বাধীন বাংলাদেশের অর্জন ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করা হয়। পরে শিশু-কিশোরদের অংশগ্রহণে চিত্রাঙ্কন, রচনা,অভিনয়,দেশের গান ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।এছাড়াও বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান, বিজয় র্যালি অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার থান্ডার কামরুজ্জামান বলেন, মহান বিজয় দিবস আমাদের জাতীয় জীবনের গৌরবময় অধ্যায়।বটিয়াঘাটা বাসির সহযোগীতা,আন্তরিকতায় মুগ্ধ হয়ে তিনি দিনব্যাপী কর্মসূচিতে অংশগ্রহণকারী সকলকে ধন্যবাদ জানান।অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা গন,সরকারি কর্মচারি বৃন্দ সাংবাদিক বৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক বৃন্দ ও ছাত্র-ছাত্রী,গুনিজন ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672