
ক্রাইম রিপোর্টার : মো: রাজিব খাঁন
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুর খবরে উত্তাল হয়ে উঠেছে রাজশাহী। এ ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ ছাত্র জনতা রাজশাহী মহানগর আওয়ামী লীগের কার্যালয় সম্পূর্ণভাবে গুঁড়িয়ে দিয়েছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ১২টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার শিক্ষার্থী বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাস থেকে নগরীতে প্রবেশ করেন। বিভিন্ন হল ও বিভাগ থেকে শিক্ষার্থীরা এই মিছিলে অংশ নেন। একই সময়ে নগরীতে পৃথক বিক্ষোভ মিছিল বের করে এনসিপি। পাশাপাশি নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও স্বতঃস্ফূর্তভাবে আন্দোলনে যোগ দেন।
বিক্ষোভকারীরা নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নানা প্রতিবাদী স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বিক্ষুব্ধ ছাত্র জনতা নগরীর কুমারপাড়া এলাকায় অবস্থিত রাজশাহী মহানগর আওয়ামী লীগের কার্যালয়ের সামনে জড়ো হয়। পরে একটি এসকেভেটর ব্যবহার করে কার্যালয় ভবনটি সম্পূর্ণভাবে মাটিতে গুঁড়িয়ে দেওয়া হয়। এ সময় এলাকায় ব্যাপক উত্তেজনা ও ভাঙচুরের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শিক্ষার্থীদের দীর্ঘদিনের ক্ষোভ ও সাম্প্রতিক মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে তীব্র প্রতিবাদ থেকেই এ সহিংসতা ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীরা ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর একই কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালিয়েছিল বিক্ষুব্ধ ছাত্র জনতা। সেই ঘটনার ক্ষত কাটিয়ে ওঠার আগেই এবার পুনরায় কার্যালয়টি সম্পূর্ণ ধ্বংস করা হলো।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। পুরো এলাকায় সতর্ক নজরদারি অব্যাহত রয়েছে।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672