
গাজী কুদ্দুছুর রহমান সোহাগ, বুড়িচং প্রতিনিধিঃ
কুমিল্লা জেলার জাঙ্গালিয়া এলাকায় সেনাবাহিনীর ২৩ বীর এবং র্যাব-১১ (সিপিসি-২) এর যৌথ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও অপরাধমূলক সামগ্রী উদ্ধার করা হয়েছে। অভিযানে কুমিল্লা শহরের চিহ্নিত সন্ত্রাসী ও কথিত বড় চাঁদাবাজ মো. নজমুল ইসলাম শামীমকে গ্রেপ্তার করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২০ ডিসেম্বর ২০২৫ তারিখ ভোর ২টা থেকে সকাল ৬টা পর্যন্ত জাঙ্গালিয়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের শুরুতে সন্দেহভাজন শামীমের বাসভবনে তল্লাশি চালিয়ে তার ব্যবহৃত ঘর থেকে উল্লেখযোগ্য পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। পরে তার ব্যবহৃত একাধিক গোপন আস্তানায় অভিযান চালানো হলেও প্রাথমিকভাবে তাকে সেখানে পাওয়া যায়নি।পরবর্তীতে র্যাব-১১ (সিপিসি-২) আধুনিক প্রযুক্তির সহায়তায় জিপিএস ও লোকেশন ট্র্যাকিং পরিচালনা করে সন্দেহভাজন শামীমকে সফলভাবে আটক করতে সক্ষম হয়।
উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ।
অভিযানকালে শামীমের বাসা থেকে উদ্ধার করা হয়—
স্থানীয়ভাবে তৈরি আগ্নেয়াস্ত্র (পাইপগান) ৩টা,শটগান কার্তুজ মোট ৬০ রাউন্ড (১২ বোর × ৭০ মিমি ৪০ রাউন্ড, ১২ বোর × ৭৬ মিমি ২০ রাউন্ড),মেশিনগান গোলাবারুদ ১৮ রাউন্ড (৭.৬২×৫৪ মিমি, POF নির্মিত)পিস্তল গোলাবারুদ ১ রাউন্ড (৭.৬২×২৫ মিমি, টোকারেভ)রিভলভার/এয়ারগান গোলাবারুদ ১ রাউন্ড, ছুরি, চাপাতি ও চাইনিজ কুড়ালসহ ধারালো অস্ত্র ১০টি,অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ২টি মানিব্যাগ, এটিএম কার্ড, ড্রাইভিং লাইসেন্স ও জাতীয় পরিচয়পত্রসহ মোট ৮টি নথি,অপরাধী পরিচিতি ও মামলার তথ্য প্রাপ্ত তথ্যানুযায়ী, শামীম জাঙ্গালিয়া বাসস্ট্যান্ডের সহ-সভাপতি হিসেবে পরিচিত এবং অতীতে আওয়ামী লীগ সংশ্লিষ্ট রাজনৈতিক কার্যক্রমে সক্রিয় ছিলেন।
স্থানীয়ভাবে তিনি একজন প্রভাবশালী চাঁদাবাজ হিসেবেও পরিচিত বলে দাবি করেছে একাধিক সূত্র। তার বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি মডেল থানা ও কুমিল্লা সদর দক্ষিণ থানায় কমপক্ষে ৭টি মামলা রয়েছে। এসব মামলার মধ্যে রয়েছে বিশেষ ক্ষমতা আইন, দাঙ্গা, হত্যাচেষ্টা, গুরুতর আঘাত এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনের অভিযোগ।আইনগত প্রক্রিয়া প্রয়োজনীয় চিকিৎসা ও আইনগত প্রক্রিয়া সম্পন্ন শেষে গ্রেপ্তারকৃত শামীমকে পরবর্তী আইনি ব্যবস্থার জন্য র্যাবের কাছে হস্তান্তর করা হয়েছে।উল্লেখযোগ্য অভিযান সেনাবাহিনী সূত্র জানায়, ৩৩ পদাতিক ডিভিশনের আওতাধীন ৪৪ পদাতিক ব্রিগেডের অধিনায়কত্বে পরিচালিত এই অভিযানটি কুমিল্লা অঞ্চলে অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসী কার্যক্রম দমনে একটি উল্লেখযোগ্য ও সফল উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে। সংশ্লিষ্টরা আশা করছেন, এই অভিযানের ফলে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672