
গাজী কুদ্দুছুর রহমান সোহাগ, বুড়িচং প্রতিনিধিঃ
কুমিল্লার বুড়িচং উপজেলার পীর যাত্রাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বুড়িচং উপজেলা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আবু তাহের (৬০) কে আটক করেছে কুমিল্লা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
শনিবার (২০ ডিসেম্বর) দুপুর আনুমানিক ২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম।
ডিবি পুলিশ সূত্র জানায়, শুক্রবার রাতেই কুমিল্লা সদরের আড়াইওরা এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত আবু তাহের বুড়িচং উপজেলার পীর যাত্রাপুর ইউনিয়নের মৃত আব্দুল মজিদের ছেলে।
এ বিষয়ে কুমিল্লা জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত ওসি আব্দুস সালাম বলেন,আবু তাহেরকে শুক্রবার রাতে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। বর্তমানে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।
ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672