
মুরাদনগর প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং ভাইস চেয়ারম্যান ও সাবেক এমপি কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল করা হয়েছে।
শনিবার (২০ডিসেম্বর) সন্ধ্যায় মুরাদনগর উপজেলার সদর ইউনিয়ন সাইবার ইউজার দলের আয়োজনে ধনীরামপুর বাজার বিএনপি কার্যালয়ে এই দোয়া মাহফিল করা হয়।
মুরাদনগর উপজেলা সাইবার ইউজার দলের যুগ্ম আহ্বায়ক শরীফুল ইসলাম শামীম ও সদর ইউনিয়ন সাইবার ইউজার দলের সভাপতি মোহাম্মদ রাসেলের সার্বিক তত্বাবধানে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মুরাদনগর উপজেলা বিএনপি'র সদস্য সচিব মোল্লা মজিবুল হক, যুগ্ম-আহ্বায়ক নজরুল ইসলাম, কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, মুরাদনগর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ন আহ্বায়ক ওমর ফারুক সোহাগ, কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সাবেক আপ্যায়ন বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম ডালিম, মুরাদনগর উপজেলা সাইবার ইউজার দলের সদস্য শাহরিয়ার আহমেদ, সদর ইউনিয়ন সাইবার ইউজার দলের সিনিয়র সহ সভাপতি আবু কালাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাগর আহম্মেদ, অর্থ বিষয়ক সম্পাদক মোহাম্মদ ইমরান, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক ব্যবস্থাপনা সম্পাদক মোহাম্মদ হাবিবসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
দোয়া মাহফিলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং সাবেক এমপি কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের সুস্থতা ও রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672