
স্টাফ রিপোর্টর সাহাদাত হোসেনঃ
গোপালগঞ্জ এর মুকসুদপুর উপজেলার বহুগ্রামে, পারিবারিক আয়োজনে ১৮, ডিসেম্বর,২০২৫ ইং তারিখ বৃহস্পতিবার দিনব্যাপী, অসীম কুমার দাস এর বাড়িতে, বিশিষ্ট শিক্ষানুরাগী ধর্মপ্রাণ ও দেশ হিতৈষী স্বর্গীয় শ্রী হারান চন্দ্র দাশ এর স্মরণ সভা অনুষ্ঠিত হয় ।
আনুষ্ঠানিকতার মধ্যে ছিল স্বর্গীয় শ্রী হারান চন্দ্র দাশ এর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও মাল্য দান, শান্তি প্রার্থনা,এক মিনিট নীরবতা পালন, স্মৃতি চারণ, আলোচনা সভা ও স্বজাতি ভোজন।
স্মরণ সভায়, কুমিল্লা টিচার ট্রেনিং কলেজ এর অধ্যক্ষ বাবু নিরদ বরণ মজুমদার এর সভাপতিত্বে,কে এম এম উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সমরেন্দ্র নাথ সরকার পরিচালনায় ও পটুয়াখালী মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক, সুজন কান্তি দাস এর সঞ্চালনায় , স্বর্গীয় শ্রী হারান চন্দ্র দাশ এর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও মাল্য দান এর মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয় ।
অনুষ্ঠানে গীতা পাঠ করে শিশু গীতা পাঠক সৃষ্টি শাঁখারি , স্বর্গীয় শ্রী হারান চন্দ্র দাশ এর আত্মার শান্তি ও তার পরিবারের সকল সদস্যদের তথা দাস বংশের সকলের শান্তি প্রার্থনা করেন বেগম রোকেয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক গিরিশ চন্দ্র বৈরাগী এবং দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
এসময় স্বাগত বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক,নীহার রঞ্জন দাস। স্মৃতি চারণ করেন সহকারী অধ্যাপক, সুজন কান্তি দাস,,স্বর্গীয় শ্রী হারান চন্দ্র দাশ এর স্মৃতি চারণ তিনি এক পর্যায়ে বলেন, স্বর্গীয় শ্রী হারান চন্দ্র দাশ ১৯৬১ সালে গোপালগঞ্জ এর মুকসুদপুর উপজেলার বহুগ্রামে এ দাস পরিবারে জন্মগ্রহণ করে প্রাথমিক শিক্ষা পর্যায় থেকে উচ্চ মাধ্যমিক পর্যায়ে কৃতিত্বের সহিত কৃতকার্য হয়ে ১৯৭৯সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা নিয়ে অনার্স ভর্তি হয়ে ১৯৮৫ সালে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন এবং ঐ সালেই তিনি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার জলিরপাড় বঙ্গরত্ন মহাবিদ্যালয়ে, বাংলা বিভাগে প্রভাষক পদে নিয়োগ পান। তিনি এ কলেজ এ তার অবসরের পূর্ব পর্যন্ত অত্যন্ত সুনাম ও দক্ষতার সহিত অধ্যাপনা করেছেন। তিনি অধ্যাপনার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক শিক্ষাও দান করেছেন। তিনি নিজের ছেলেদের,তার ভাই - বোন এর ছেলে - মেয়েদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে সহায়ক ভূমিকা পালন করেছেন ও তিনি নিজের ও ভাই- বোনের ছেলে - মেয়েদের নিজের মত আদর্শবান করে তুলেছেন। তিনি ২০২১ সালে চাকুরী থেকে অবসর গ্রহণ করেন। তিনি দীর্ঘদিন দূরারোগ্য রোগে ভুগে, পৃথিবীর মায়া মমতা ত্যাগ করে ৬ ডিসেম্বর,২০২৫ ইং তারিখে ভোর ৪ :৩০টায় পরলোকগমন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উজানী উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবু শতীস চন্দ্র ভক্ত। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বঙ্গরত্ন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ সমির কান্তি শাঁখারি, মুকসুদপুর সরকারি কলেজ এর প্রভাষক, সুশান্ত মন্ডল, এবিসিকে কলেজর, প্রভাষক, বিধান পান্ডে , বঙ্গরত্ন মহাবিদ্যালয়ের প্রভাষক, মোঃ আসাদুজ্জামান অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, অনিতা রানী বৈরাগী, মুকসুদপুর এম জে উচ্চ বিদ্যালয় এর অবসরপ্রাপ্ত শিক্ষক হরষিৎ সরকার , অবসরপ্রাপ্ত শিক্ষক সুবাস বালা প্রমুখ।
বক্তব্যরা স্বর্গীয় শ্রী হারান চন্দ্র দাশ এর শিক্ষা,কর্ম ও অভসর জীবন এর দৃষ্টান্তমূলক আদর্শিক দিক উপস্থাপন করতে গিয়ে বলেন, তিনি ছিলেন অনেক গুনে গুনান্বিত। তিনি যেমন ছিলেন আদর্শবান তেমনি ছিলেন নম্র,ভদ্র, হাস্যোজ্জ্বল,সদালাপী। তার সম্পর্কে বলতে গিয়ে বক্তারা ,আরো বলেন,কর্ম জীবন এ ছিলেন সৎ ও নিষ্ঠাবান। কোন সময়,কোন ব্যক্তি তার কথায়, আচার আচরণে ব্যবহারে ব্যাথা বা কষ্ট পাননি। তিনি কলেজে শিক্ষার্থীদের আনন্দ ঘন পরিবেশের মধ্য দিয়ে নিরলস ভাবে পাঠদান করাতেন,এতে কোনো প্রকার কুণ্ঠাবোধ ও ফাঁকি ছিল না। তিনি। শিক্ষার্থীদের পাঠদানের পাশাপাশি নৈতিক শিক্ষা ও দিতেন। তিনি কর্মরত অবস্থায় সুযোগ পেলেই নিজেকে ধর্মীয় কাজে উৎসর্গ করে ধর্মীয় প্রচারনা কাজে নিয়োজিত থাকতেন। অবসর জীবনে তিনি ধর্মীয় প্রচারনা কাজে নিয়োজিত থাকতেন। এছাড়াও তিনি একজন সুপরামর্শক ছিলেন। তিনি দেশ,জাতি সমাজ, পরিবারের কল্যাণের জন্য জাতি,ধর্ম বর্ণ নির্বিশেষে, যে কেউ তার কাছে পরামর্শের জন্য আসতেন, তাকে সাধ্যমত পরামর্শ দিতে চেষ্টা করতেন। এতে কোনো প্রকার অলসতা ছিল না। আলোচনার শেষ পর্যায়ে বক্তারা বলেন স্বর্গীয় শ্রী হারান চন্দ্র দাশ এর দেশ,জাতি, সমাজ তথা পরিবারের জন্য বেঁচে থাকার প্রয়োজন ছিল । তাই দেশ,জাতি, সমাজ ও পরিবার এই মহান ব্যক্তিকে হারিয়ে অপুরনীয় ক্ষতির সম্মুখীন হলো। বক্তরা অবশেষে মহান ব্যক্তি স্বর্গীয় শ্রী হারান চন্দ্র দাশ এর ও তার পরিবারের সদস্যদের দীর্ঘায়ু কামনা করেন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দুর- দুর্দান্ত থেকে নিমন্ত্রিত অতিথি বৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি বৃন্দ, আত্মীয় পরিজন সহ গন্যমান্য ব্যক্তিবর্গ ও নিমন্ত্রিত এলাকাবাসী।
পরিশেষে নিমন্ত্রিত অতিথিদের অন্ন ভোজন করানো হয়।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672