
গাজী কুদ্দুছুর রহমান সোহাগ, বুড়িচং প্রতিনিধি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী জসীমনউদ্দীন জসীমের পক্ষে মনোনয়নপত্র ক্রয় করেছেন দলীয় নেতাকর্মীরা।
রোববার (২১ ডিসেম্বর) বিকেলে বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা তানভীর হোসেন-এর কাছ থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র ক্রয় করা হয়।
মনোনয়নপত্র ক্রয়কালে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, সিনিয়র সহ-সভাপতি আমিরুজ্জামান আমির, জেলা বিএনপি নেতা মোস্তফা জামান।
এছাড়াও উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা বিএনপির সাবেক সভাপতি এডভোকেট আহম তাইফুর আলম, সিনিয়র সহ-সভাপতি এডভোকেট শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক কবির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির বাবুল, ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মহসিন সরকারসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
মনোনয়নপত্র ক্রয় শেষে বিএনপি নেতৃবৃন্দ বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এই এলাকার জনগণ ঐক্যবদ্ধভাবে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয় নিশ্চিত করবেন—এটাই তাদের প্রত্যাশা।
তারা আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর হাতকে শক্তিশালী করতে দলীয় সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে মাঠে কাজ করতে হবে।নেতৃবৃন্দ বলেন, জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্য অর্জনে বিএনপি সংগঠিতভাবে নির্বাচনী প্রস্তুতি এগিয়ে নিচ্ছে।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672