
নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁও থানায় দায়ের করা একটি বিস্ফোরক ও সহিংসতার মামলায় পুলিশ একজন আসামিকে গ্রেফতার করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, সোনারগাঁও থানার এফআইআর নং–১১, তারিখ ১৭ সেপ্টেম্বর ২০২৪ অনুযায়ী জি আর নং–৩৪৫ এর আওতায় এ মামলা রুজু করা হয়। ঘটনার সময় উল্লেখ করা হয়েছে রাত ০০টা ১০ মিনিট।
মামলায় আসামিদের বিরুদ্ধে The Explosive Substances Act, 1908 এর ৩/৬ ধারাসহ দণ্ডবিধি, ১৮৬০ এর ১৪৩/১৪৭/১৪৮/১৪৯/৩০৭/৩২৩/৩২৬/১০৯/১১৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।
এ মামলায় গ্রেফতারকৃত আসামির নাম মোঃ সাদ্দাম (৩৪)। তিনি মোঃ হাশেমের পুত্র এবং সাং দলদার, থানা সোনারগাঁ, জেলা নারায়ণগঞ্জের বাসিন্দা।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিকে আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।