
সবুজ হোসেন, নওগাঁ:
শীতের কনকনে রাতে উষ্ণতার বার্তা নিয়ে শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন, নওগাঁ। মানবিক দায়বদ্ধতার অংশ হিসেবে রবিবার (২১ ডিসেম্বর) রাতে নওগাঁ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ভ্রাম্যমাণভাবে শীতবস্ত্র বিতরণ করেন জেলা প্রশাসক সাইফুল ইসলাম।
এ সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে শীতের তীব্রতায় জড়ো হওয়া অসহায় ও পথচারী মানুষদের মাঝে কম্বল বিতরণ করা হয়। শীতবস্ত্র পেয়ে অনেকের মুখে স্বস্তির হাসি ফুটে ওঠে। ব্যস্ত সড়ক, বাসস্ট্যান্ড ও জনসমাগমপূর্ণ এলাকায় রাতের বেলায় এই কার্যক্রম পরিচালিত হয়, যাতে প্রকৃত শীতার্তরা দ্রুত সহায়তা পান।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, শীত মৌসুমে দরিদ্র ও অসহায় মানুষের কষ্ট লাঘবে এ ধরনের ভ্রাম্যমাণ শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে। মানবিক দায়িত্ববোধ থেকে জেলা প্রশাসন, নওগাঁ সবসময় সাধারণ মানুষের পাশে রয়েছে।
এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে শীতার্তরা বলেন, গভীর রাতে এমন সহায়তা তাদের জন্য বড় স্বস্তির।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672