
মুকুল বসু বোয়ালমারী প্রতিনিধি :
ফরিদপুর জেলা কৃষক লীগের যুগ্ম সম্পাদক ও বোয়ালমারী উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মৃধা ওরফে লিটন মৃধাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুরে তাকে ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে। এর আগে গত রবিবার দিবাগত রাতে বোয়ালমারী উপজেলার পৌরসভার চতুল গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টির সত্যতা নিশ্চিত করে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনোয়ার হোসেন বলেন, বোয়ালমারী থানায় দায়েরকৃত একটি নাশকতা মামলায় লিটন মৃধাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672