
রিয়াজ রহমান জগন্নাথপুর সুনামগঞ্জ প্রতিনিধিঃ
আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সুনামগঞ্জ – ৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কয়ছর এম আহমেদ এর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে৷ গতকাল সোমবার জগন্নাথপুর উপজেলার নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোঃ বরকত উল্লার নিকট থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জগন্নাথপুর উপজেলা বিএনপি আহবায়ক আবু হুরায়রা সাদ মাষ্টার। এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য আব্দুল মুকিত, জগন্নাথপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক লুৎফুর রহমান চৌধুরী, জগন্নাথপুর উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক জামাল উদ্দিন আহমেদ, সৈয়দ মুসাব্বির, আব্দুস সোবহান, হাজী সুহেল আহমদ খান টুনু, জগন্নাথপুর পৌর বিএনপির যুগ্ম-আহবায়ক আব্দুল মতিন, যুগ্ম-আহবায়ক দিলু মিয়া, যুগ্ম-আহবায়ক শামসুল ইসলাম, যুগ্ম-আহবায়ক তকবুর মিয়া, সদস্য সাবেক ইউ/ পি চেয়ারম্যান আছকির আলী, জগন্নাথপুর উপজেলা যুবদলের আহবায়ক আবুল হাশিম ডালিম, যুগ্ম-আহবায়ক জুবেদ আলী লখন, জগন্নাথপুর পৌর যুবদলের আহবায়ক লিটন মিয়া, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নুরুল আমিন, উপজেলা ছাত্রদলের আহবায়ক মামুনুর রশীদ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শামসুল ইসলাম জাবির, পৌর ছাত্রদলের আহবায়ক ইমন আহমেদ, জগন্নাথপুর কলেজ ছাত্রদলের সভাপতি জাকারিয়া আহমেদ, কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সহ জগন্নাথপুর উপজেলা ও পৌর বিএনপির, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী বৃন্দ। উপজেলা বিএনপি আহবায়ক আবু হুরায়রা সাদ মাষ্টার সুনামগঞ্জ ৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) জগন্নাথপুর ও শান্তিগঞ্জের সম্মানিত ভোটার সহ দেশে বিদেশে অবস্থানরত সকল নাগরিকদের কে শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন এবং কয়ছর এম আহমেদের জন্য দোয়া ও ধানের শীষ মার্কায় ভোট কামনা করেছেন।