
মোঃ ইউনুছ মিয়া, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগর উপজেলায় স্বামীর এলোপাতাড়ি ছুরিকাঘাতে তানজিনা আক্তার (১৯) নামের এক গৃহবধূ খুন হয়েছে। স্থানীয় জনতা ঘাতক স্বামী কুদ্দুস ওরফে রুবেল(৩২)কে আটক করে থানা পুলিশের হাতে সোপর্দ করেছে।

মঙ্গলবার দুপুরে উপজেলার সদরের গোমতী ব্রীজের বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় প্রকাশ্য দিবালোকে এই ঘটনা ঘটে।
নিহত তানজিনা উপজেলার ধামঘর ইউনিয়নের আড়ালিয়া গ্রামের তাজুল ইসলামের মেয়ে।
ঘাতক রুবেল নবীপুর পশ্চিম ইউনিয়নের উত্তর ত্রিশ গ্রামের ইউনুস মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিয়ের পর থেকে যৌতুকের জন্য ঘাতক রুবেল তার স্ত্রীকে প্রায় সময়ই নির্যাতন করতো। এই নিয়ে গত ২২শে ডিসেম্বর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছিলেন তানজিনা।
যৌতুকের জন্য ক্রমাগত চাপ ও থানায় অভিযোগের প্রেক্ষিতে ক্ষিপ্ত হয়ে মঙ্গলবার দুপুরে স্বামী রুবেল তার স্ত্রী তানজিনা আক্তারকে ধারালো ছুরি দিয়ে জনসম্মুখে এলোপাতাড়ি কুপিয়ে গুরতর আহত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয়রা দৌড়ে গিয়ে ঝুকি নিয়ে রুবেলকে আটক করে পুলিশে খরব দেয়।
খবর পেয়ে মুরাদনগর থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে। ঘাতক স্বামীকে গ্রেপ্তার করেছে।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জামিল বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। ঘাতক আটক করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ (খোলাকন্ঠ), ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672