
নাজমুল আদনান, টাঙ্গাইল জেলা প্রতিনিধি
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ধলাপাড়া রেঞ্জাধীন ঝড়কা বিটের সাতকুয়া এলাকায় আকাশমণি গাছ কেটে পাচারের প্রস্তুতিকালে একটি লোবেট গাড়ি ভর্তি কাঠ জব্দ করেছে বন বিভাগ।
আজ বুধবার (২৪ ডিসেম্বর) ভোর আনুমানিক ৪টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ধলাপাড়া রেঞ্জ কর্মকর্তা মো. সাব্বির হোসাইনের নেতৃত্বে বন বিভাগের একটি দল সাতকুয়া এলাকায় অভিযান চালায়। অভিযানকালে দেখা যায়, দুর্বৃত্তরা সামাজিক বনায়নের প্লট থেকে ৩৪টি আকাশমণি গাছের গুড়ি কেটে (ঢাকা মেট্রো ট ১৫-৬৬৭৮) নম্বরধারী একটি লোবেট গাড়িতে তুলছে।
বন বিভাগের উপস্থিতি টের পেয়ে জড়িত ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে ঘটনাস্থল থেকে কাঠভর্তি লোবেট গাড়িটি জব্দ করে রেঞ্জ হেফাজতে নিয়ে আসা হয়েছে।
ধলাপাড়া রেঞ্জ কর্মকর্তা মো. সাব্বির হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "গোপন সংবাদের ভিত্তিতে আমরা দ্রুত পদক্ষেপ নিয়ে কাঠসহ গাড়িটি জব্দ করতে সক্ষম হই। দুর্বৃত্তরা পালিয়ে গেলেও তাদের বিরুদ্ধে বন আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।"
বনের সম্পদ রক্ষায় বন বিভাগের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672