
কামরুজ্জামান সোয়েব, ঘাটাইল, টাংগাইলঃ
টাঙ্গাইলের ঘাটাইলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটনায় ২২ জন আহত হয়েছে।
শনিবার সকালে উপজেলার মহাসড়কে হরিপুর নামক স্থানে বিনিময় পরিবহন ও প্রান্তিক পরিবহনের মধ্যে মুখোমুখি সংঘর্ষে ঘটনা ঘটে।
পুলিশ জানায়, জামালপুর থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী দ্রুতগামী বিনিময়ে নামক একটি বাস টাঙ্গাইল থেকে ছেড়ে আসা ময়মনসিংহ মহাসড়কে হরিপুর নামক স্থানে এলে বিপরীত দিক থেকে আসা একটি বাস বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে এ দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে পাঠায়। আহতদের মধ্যে ১২ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এর মধ্যে ১১ জনকে অ্যাম্বুলেন্স যোগে টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং একজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি ১০ জন আহতকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।

দুর্ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আবু সাঈদ এবং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাহিদুর রহমান। তারা দুর্ঘটনার কারণ অনুসন্ধানসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
এ দুর্ঘটনার ফলে কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও পুলিশের তৎপরতায় পরবর্তীতে যান চলাচল স্বাভাবিক হয়।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672