
রিয়াজ রহমান, জগন্নাথপুর সুনামগঞ্জ প্রতিনিধিঃ
সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খেলাফত মজলিস মনোনীত দেওয়াল ঘড়ি প্রতীকের প্রার্থী হাফেজ শেখ মুশতাক আহমদ মনোনয়পত্র দাখিল করেছেন। ২৭ ডিসেম্বর শনিবার দুপুরে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরকত উল্ল্যাহ নিকট মনোনয়পত্র জমা দিয়েছেন হাফেজ শেখ মুশতাক আহমদ। এসময় সুনামগঞ্জ জেলা খেলাফত মজলিসের সিনিয়র সহ-সভাপতি সাখাওয়াত হোসেন মোহন, সহ সাধারন সম্পাদক মাওলানা বুরহান উদ্দিন, শান্তিগঞ্জ উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা মোঃ নুরুল ঈমান, জগন্নাথপুর উপজেলা খেলাফত মজলিসের সাধারন সম্পাদক মোজাম্মিল হোসাইন উপস্থিত ছিলেন। মনোনয়নপত্র দাখিল শেষে শেখ মুশতাক আহমেদ সাংবাদিকদের জানান, জগন্নাথপুর-শান্তিগঞ্জ আসনের সব ধরনের ভোটারদের আকৃষ্ঠ করার সামর্থ্য আমাদের রয়েছে। ৮ দলীয় জোটের প্রার্থীকে অবশ্যই সব শ্রেনীর মানুষের নিকট গ্রহনযোগ্যতা থাকতে হবে। ইতিমধ্যে আমি এবং আমার দল খেলাফত মজলিস এ গ্রহনযোগ্যতা অর্জন করতে সক্ষম হয়েছি। গ্রহনযোগ্যতাকে কাজে লাগাতে ৮দলীয় জোটের প্রার্থী হিসেবে আগামী সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দিতা করার উদ্দেশ্যে মনোনয়নপত্র দাখিল করেছি।