
সাইফুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক
ঝিনাইদহ:- ঝিনাইদহের মহেশপুর উপজেলায় সীমান্তবর্তী এলাকায় মাদক চোরাচালান রোধে টানা ও সমন্বিত অভিযান চালিয়ে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮বিজিবি)। গত ২৬ ও ২৭ ডিসেম্বর ২০২৫ তারিখে পৃথক পৃথক অভিযানে বিজিবি সদস্যরা আসামীসহ বিভিন্ন প্রকার ভারতীয় মাদকদ্রব্য ও একটি মোটরসাইকেল উদ্ধার করেছে। বিজিবি সূত্রে জানা যায়, ২৬ ডিসেম্বর বিকেলে গয়েশপুর বিওপি’র আওতাধীন এলাকায় হাবিলদার মো. রফিকুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে মো. শাহিনুর রহমান (৪৩) নামের এক মাদক কারবারিকে ১ বোতল ভারতীয় উইন সিরেক্স কফ সিরাপ ও একটি মোটরসাইকেলসহ আটক করা হয়। পরে তাকে উদ্ধারকৃত মালামালসহ জীবননগর থানায় সোপর্দ করা হয়। একই দিন সন্ধ্যায় জীবননগর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় হাবিলদার মো. নাসির উদ্দিনের নেতৃত্বে পরিচালিত অভিযানে পরিত্যক্ত অবস্থায় ৬১ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়। এছাড়া ২৭ ডিসেম্বর দিবাগত রাতে যাদবপুর বিওপি’র আওতাধীন এলাকায় হাবিলদার মো. আবুল কালামের নেতৃত্বে অভিযানে ১০ বোতল ভারতীয় মদ ও ২৫ বোতল উইন সিরেক্স কফ সিরাপ উদ্ধার করা হয়। সর্বশেষ ২৭ ডিসেম্বর সকালে কুমিল্লাপাড়া বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় হাবিলদার মো. আমিনুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে একটি কলাবাগান থেকে পরিত্যক্ত অবস্থায় ৩০০ পিস ভায়াগ্রা উদ্ধার করা হয়। মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে। বিজিবির ধারাবাহিক অভিযানে সীমান্তবর্তী এলাকায় মাদক কারবারিদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে বলে মনে করছেন স্থানীয়রা।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672