নুরুল ইসলাম, বিশেষ প্রতিনিধিঃ
ফরিদপুরের সদরপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসন থেকে যারা মনোনয়নপত্র জমা দিলেন তারা হলেন-
জাতীয় পার্টির প্রার্থী মুফতি রায়হান জামিলঃ
তিনি ফরিদপুর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে এই মনোনয়নপত্র দাখিল করেন।
মনোনয়নপত্র জমা দিয়ে সাংবাদিকদের মুফতি রায়হান জামিল বলেন, "জাতীয় পার্টির মতো ঐতিহ্যবাহী দলের প্রতিনিধিত্ব করতে পারা আমার জন্য সম্মানের। আমি সামাজিক কাজের মাধ্যমে সবসময় মানুষের পাশে আছি, তাই জয়ের ব্যাপারে আমি পূর্ণ আশাবাদী।"
এ সময় ফরিদপুর ৪ আসনের জাতীয় পার্টির নেতা-কর্মীরা তার সঙ্গে উপস্থিত ছিলেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র শহিদুল ইসলাম খান বাবুল
সদরপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার শরীফ শাওনের কাছে তিনি মনোনয়ন পত্র জমা দেন।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ফরিদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি জহুরুল হক শাহজাদা মিয়া, জিয়া শিশু-কিশোর সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি শাহ আলম রেজা, সদরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুতজামান বদু, সদস্য সচিব মোঃ তরিকুল ইসলাম কবির মোল্লা, ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি মোঃ সেলিম খন্দকার। এছাড়াও উপজেলার নয় ইউনিয়নের চেয়ারম্যান, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, বিএনপি ও অংগ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
স্বতন্ত্র প্রার্থী স্থপতি মুজাহিদ বেগঃ
মনোনয়নপত্র জমা দিয়ে স্থপতি মুজাহিদ বেগর প্রতিনিধিরা ও সমর্থকগণ সাংবাদিকদের জানান, "স্থপতি মুজাহিদ বেগ এই অঞ্চলের উন্নয়ন ও সাধারণ মানুষের সেবা করার লক্ষ্য নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে দাঁড়িয়েছেন। আমরা নির্বাচনী আচরণবিধি মেনে মাত্র ৫ জন উপস্থিত হয়ে আজ এই মনোনয়নপত্র জমা দিয়েছি। তিনি এলাকার মানুষের জন্য কাজ করতে আগ্রহী এবং আমরা জয়ের ব্যাপারে পুরোপুরি আশাবাদী।"
এছাড়াও এ রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশ খেলাফত মজলিস এর মোঃ মিজানুর রহমান মোল্লা (রিক্সা প্রতীক), ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মাওলানা ইসহাক চোকদার (হাত পাখা), জাতীয় পার্টি সমর্থিত প্রার্থী রায়হান জামিল (লাঙ্গল প্রতীকে) সদরপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672