
গাজী কুদ্দুছুর রহমান সোহাগ, বুড়িচং প্রতিনিধিঃ
কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ে জেলার রিটার্নিং অফিসারের কাছে মনোনয়ন পত্র দাখিল করেছেন ২৫৩, কুমিল্লা-০৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) সংসদীয় আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী হাজী জসিম উদ্দিন জসিম।
সোমবার ২৯ শে ডিসেম্বর সকাল ১১টায় কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসানের নিকট মনোনয়ন পএ দাখিল করেন। উল্লেখ কুমিল্লা ৫ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী জসিম উদ্দিন। তবে এই আসনে বিএনপির আরেক প্রার্থী মনোনয়ন প্রত্যাশী ছিলেন। এই নিয়ে এই আসনে একটি ধুম্রজাল তৈরি হয়েছিল নেতাকর্মীদের মধ্যে। কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাকারিয়া তাহের সুমনের নেতৃত্ব গতরাতে (বুড়িচং ব্রাহ্মণপাড়া) আসনে দুই মনোনয়ন প্রত্যাশীর মাঝে ঐক্য সংঘটিত হয়।
দলীয় সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে মনোনয়ন প্রত্যাশী বুড়িচং উপজেলা বিএনপির সভাপতি ও বুড়িচং উপজেলার সাবেক চেয়ারম্যান এটিএম মিজানুর রহমান (চেয়ারম্যান) প্রকাশ্যে হাজী জসিম উদ্দিনকে সমর্থন জানিয়েছেন।
মনোনয়ন দাখিলের সময় এটিএম মিজানুর রহমান চেয়ারম্যান স্বশরীরে উপস্থিত থেকে হাজী জসিম উদ্দিনের পাশে দাঁড়ান যা দলীয় ঐক্য, শৃঙ্খলা ও নেতৃত্বের প্রতি আস্থার শক্ত বার্তা হিসেবে বিবেচিত হচ্ছে। এই দৃশ্য বুড়িচং ও ব্রাহ্মণপাড়ার নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি করেছে।
দুই শীর্ষ নেতার এই ঐক্যের ফলশ্রুতিতে (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) জুড়ে বিরাজ করছে আনন্দ উৎসবের আমেজ। তৃণমূল থেকে কেন্দ্র সব পর্যায়েই ঐক্যবদ্ধভাবে নির্বাচনী মাঠে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করছেন নেতাকর্মীরা। স্থানীয়দের বিশ্বাস, এই ঐক্যই আসন্ন নির্বাচনে বিএনপির সাংগঠনিক শক্তিকে আরও সুসংহত করবে এবং বিজয়ের পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672