
বিলায়েত হোসেন লিটন, বিশেষ প্রতিনিধিঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ফরিদপুর ২ (নগরকান্দা - সালথা) আসনে সোমবার চারজন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহরাজ শারবীন এর নিকট সকল প্রার্থীই তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।
প্রার্থীরা হলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির (ধানের শীষ) প্রতীকের মনোনীত প্রার্থী কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু, বাংলাদেশ খেলাফত মজলিসের (রিক্সা) প্রতীকের মনোনীত প্রার্থী আল্লামা শাহ আকরাম আলী (ধলা হুজুর), বাংলাদেশ ইসলামী আন্দোলনের (হাতপাখা) প্রতীকের মনোনীত প্রার্থী শাহ্ মোঃ জামাল উদ্দীন ও ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ এর মনোনীত প্রার্থী মোঃ আকরামুজ্জামান।
সোমবার দুপুরের পর এক এক করে সকল প্রার্থী সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে তাদের মনোনয়নপত্র জমা দেন।
সহকারী রিটার্নিং কর্মকর্তা মেহরাব শারবীন নির্বাচন কমিশনের সকল নিয়ম মেনে প্রার্থীদেরকে তাদের মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানান। এবং প্রার্থীরাও সেটি অনুসরণ করেন।
বিএনপির মনোনীত প্রার্থী শামা ওবায়েদ ইসলাম রিংকু মনোনয়নপত্র জমা দেওয়ার সময় উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ন- সাধারণ সম্পাদক হাফিজুর রহমান শরীফসহ স্থানীয় বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী আল্লামা শাহ্ আকরাম আলী মনোনয়নপত্র জমা দেওয়ার সময় শরীক দল জামায়াতে ইসলামী বাংলাদেশ এর নগরকান্দা উপজেলা শাখার আমীর মাওলানা সোহরাব হোসেনসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জয়ের ব্যাপারে সকল প্রার্থীই শত ভাগ আশাবাদ ব্যক্ত করেন।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672