
বিশেষ প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনের সংসদ সদস্য (এমপি) পদপ্রার্থী আলহাজ্ব মাওলানা মিজানুর রহমান মোল্লা (রিক্সা প্রতীক) তাঁর মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) বেলা ১২টার দিকে তিনি সদরপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার শরীফ শাওনের নিকট আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন। এ সময় সদরপুর উপজেলা নির্বাচন অফিসার মোঃ মঞ্জুর হোসেন উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর উপস্থিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মাওলানা মিজানুর রহমান মোল্লা বলেন, “আজ আমরা বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে সদরপুর উপজেলায় মনোনয়নপত্র জমা দিয়েছি। আমরা ১০ দল সমঝোতার ভিত্তিতে এ আসনে নির্বাচন করবো। যাচাই-বাছাই শেষে বিষয়টি চূড়ান্ত হবে। ১০ দল থেকে যাকে চূড়ান্ত প্রার্থী করা হবে, বাকি সবাই ঐক্যবদ্ধভাবে তার পক্ষে কাজ করবে।”
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমান নির্বাচনী পরিবেশ ভালো রয়েছে এবং জনগণের মধ্যে নির্বাচনী আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।
এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতী আবু নাছির আইয়ুবী, সদরপুর উপজেলা শাখার প্রধান উপদেষ্টা মুফতী মুহাম্মাদ জাকির হুসাইন ফরিদী, সদরপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা সাদিকুর রহমান সিদ্দিকী, ভাঙ্গা উপজেলা শাখার সভাপতি মাওলানা হাফিজুর রহমান এবং চরভদ্রাসন উপজেলা শাখার সভাপতি মুফতি জাকরিয়া।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672