
বিশেষ প্রতিনিধি:
দীর্ঘদিনের কর্মজীবনের ইতি টেনে অবসর গ্রহণ করেছেন ফরিদপুরের সদরপুর উপজেলার আমিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আজাহার মিয়া ও পূর্ব শৌলডুবী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইলিয়াস আহম্মেদ। আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ১১টায় দুটি বিদ্যালয় প্রাঙ্গণে তাঁদের অবসরজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।
বিদায় অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক, সহকর্মী শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। এ সময় ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট ও স্মৃতিচারণের মধ্য দিয়ে দুই প্রধান শিক্ষকের দীর্ঘ শিক্ষকতা জীবনের অবদানকে সম্মান জানানো হয়। আবেগঘন পরিবেশে অনেক শিক্ষার্থী ও সহকর্মী তাঁকে বিদায় জানাতে গিয়ে অশ্রæসিক্ত হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, একজন আদর্শ শিক্ষক হিসেবে শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা ও মানবিক মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাদের দক্ষ নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নসহ শৃঙ্খলা ও সহশিক্ষা কার্যক্রমে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।
ছবিঃ আমিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অতিথি বৃন্দরা।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ (খোলাকন্ঠ), ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672