
বিলাইছড়ি প্রতিনিধিঃ
রাঙামাটির বিলাইছড়ি উপজেলার ২নং কেংড়াছড়ি ইউনিয়নে তীব্র শীতের প্রকোপ থেকে সুরক্ষা দিতে গরীব, দুঃস্থ ও অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। সম্প্রতি কেংড়াছড়ি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ২৫০ জন শীতার্ত মানুষের হাতে এই কম্বল তুলে দেওয়া হয়।
কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২নং কেংড়াছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবু রামাচরণ মার্মা (রাসেল)। এসময় তিনি বলেন, "তীব্র শীতে সাধারণ মানুষের কষ্ট লাঘবে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। পর্যায়ক্রমে ইউনিয়নের আরও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর পরিকল্পনা আমাদের রয়েছে।"
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা বাবু শান্তি বরণ চাকমা। এছাড়াও সংশ্লিষ্ট ওয়ার্ডের মেম্বারবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
হাড়কাঁপানো শীতে নতুন কম্বল হাতে পেয়ে অসহায় মানুষগুলোর মুখে হাসির ঝিলিক দেখা যায়। স্থানীয় বাসিন্দারা ইউনিয়ন পরিষদের এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ (খোলাকন্ঠ), ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672