
রিয়াজ রহমান, জগন্নাথপুর, সুনামগঞ্জ প্রতিনিধিঃ
সুনামগঞ্জ-৩(জগন্নাথপুর-শান্তিগঞ্জ)আসনে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত রিকসা প্রতিকের প্রার্থী সাবেক সংসদ সদস্য এডভোকেট শাহীনুর পাশা চৌধুরী মনোনয়নপত্র দাখিল করেছেন। ২৯ ডিসেম্বর ( সোমবার )মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে তিনি দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরকত উল্ল্যাহ নিকট মনোনয়পত্র দাখিল করেন।
এসময় বাংলাদেশ খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলার সাবেক উপদেষ্টা হাফিজ মাওলানা সৈয়দ নুর উদ্দীন আহমদ শাহজাহান, মাওলানা সৈয়দ আমীরুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার সাধারণ সম্পাদক মাওলানা মুফতি সালেহ আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা সেক্রেটারি হাফিজ সৈয়দ জয়নুল ইসলাম উপস্থিত ছিলেন।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ (খোলাকন্ঠ), ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672