
নাজমুল আদনান টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সন্ধানপুর ইউনিয়ন কুশারিয়া গ্রাম থেকে ইউনিয়ন আওয়ামী লীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাত আনুমানিক ১টার সময় নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। এবং রাতেই মধুপুর থানায় হস্তান্তর করা হয়। মধুপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ভাঙচুর, অগ্নিসংযোগ ও হত্যা চেষ্টা মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে।
গ্রেফতার হওয়া ব্যক্তি হলেন— মো সেলিম রেজা যুগ্ম সাধারণ সম্পাদক সন্ধানপুর ইউনিয়ন আওয়ামী লীগ।
মধুপুর থানার অফিসার ইনচার্জ মো জাফর ইকবাল জানান মধুপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ভাঙচুর, অগ্নিসংযোগ ও হত্যা চেষ্টা মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে এবং টাঙ্গাইল পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গত ৫ আগস্টের আগে মধুপুর উপজেলায় বৈষম্যবিরোধী আন্দোলনের সময় বেশ কয়েকটি স্থানে ভাঙচুর, অগ্নিসংযোগ ও হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় একাধিক মামলা দায়ের করা হয়।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672