
মুকুল বসু বোয়ালমারী প্রতিনিধি:
ফরিদপুরের বোয়ালমারীতে নিজ কক্ষের ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে তন্দ্রা দত্ত (১৬) নামে দশম শ্রেণির এক স্কুল ছাত্রী আত্মহত্যা করেছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের দত্তপাড়ায় এ ঘটনা ঘটেছে। পুলিশ তন্দ্রার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছেন।
নিহত তন্দ্রা দত্ত ওই গ্রামের তাপস দত্তের মেয়ে। সে জয়পাশা ফজলুল হক একাডেমির দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। ঘটনার সত্যতা নিশ্চিত করে বোয়ালমারী থানার ওসি মো. আনোয়ার হোসেন বলেন, স্কুল ছাত্রীর আত্মহত্যার কোনো কারণ জানা যায়নি। তবে তার কিডনিজনিত সমস্যায় ছিলো। এ ব্যাপারে ইউডি মামলা হবে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মগে পাঠানো হয়েছে।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ (খোলাকন্ঠ), ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672