
বিলাইছড়ি প্রতিনিধি:
রাঙামাটির বিলাইছড়ি উপজেলার কেংড়াছড়ি বাজার জামে মসজিদে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
আজ ৩০ডিসেম্বার ২০২৫ বাদে মাগরিব আয়োজিত এই বিশেষ দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোঃ আঃ আজিজ। দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিলাইছড়ি উপজেলা সিনিয়র সহ-সভাপতি মোঃ আঃ বারেক খাঁ, কেংড়াছড়ি ইউনিয়ন বিএনপি সভাপতি মোঃ কবির হোসেন, সিনিয়র সহ-সভাপতি মোঃ আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক মোঃ গোলাম মোস্তফা কামাল, মোঃ মনির হোসেন, সভাপতি, ইউনিয়ন যুবদল। এছাড়াও বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ মোনাজাতে অংশ নেন। মোনাজাতে মরহুমার বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672