
রিয়াজ রহমান জগন্নাথপুর সুনামগঞ্জ প্রতিনিধিঃ
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা ফজল আহমদ তার পদ থেকে পদত্যাগ করেছেন। তিনি ৩০ ডিসেম্বর মঙ্গলবার বিকেল ৫টায় পদত্যাগের বিষয়ে সাংবাদিকদের জানান আসন্ন সংসদ নির্বাচনে ইসলামী সমমনা দলের সাথে জমিয়তে উলামায়ে ইসলামের জোট না হওয়ার কারেন ক্ষোভে তিনি পদত্যাগ করেছেন। তিনি জানান, ১৯৯০ সাল থেকে জমিয়তের বিভিন্ন দায়িত্ব পালন করে আসছেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি রানীগঞ্জ ইউনিয়নের সাধারণ সম্পাদক, সভাপতি ও সুনামগঞ্জ জেলা সহ সভাপতির দায়িত্ব পালন করেন। পদত্যাগের আগ পর্যন্ত তিনি জগন্নাথপুর উপজেলা জমিয়তের সহ- সভাপতির দায়িত্ব পালন করছিলেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনি ইসলামি সমমনা জোটের পক্ষে কাজ করবেন।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672