
রিয়াজ রহমান জগন্নাথপুর সুনামগঞ্জ প্রতিনিধিঃ
জগন্নাথপুর উপজেলা ও পৌর বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের উদ্যোগে সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তাঁহার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বাদ আছর বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা আবু আইয়ুব আনসারী। এসময় জগন্নাথপুর পৌর বিএনপির যুগ্ম আহবায়ক এম এ মতিন, জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি যুক্তরাজ্য বিএনপি নেতা রাজু আহমদ, জগন্নাথপুর পৌর বিএনপির যুগ্ম আহবায়ক শামসুল হক সমছু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাসিম আহমদ রুহেল, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নুরুল আমীন, সদস্য সচিব শফিকুল ইসলাম খেজর, পৌর বিএনপি নেতা আখলুছ মিয়া, আব্দুল মতিন, সুমন মিয়া, মঈন উদ্দিন, জিলু মিয়া, রিপন মিয়া, জগন্নাথপুর ডিগ্রী কলেজ ছাত্রদল নেতা সাব্বির আহমদসহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672