
নাজমুল আদনান টাঙ্গাইল জেলা প্রতিনিধি
টাঙ্গাইলে ঘাটাইলে প্রকাশ্যে আনোয়ার হোসেন আনু নামের এক বৃদ্ধের দোকান ঘর ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা।
গত বুধবার ( ৩১ ডিসেম্বর) সকালে উপজেলার ধলাপাড়া ইউনিয়নের রত্না আটা বাজারে এ ঘটনা ঘটে। ভুক্তভোগীর অভিযোগ তার সৎ ভাইরা ষড়যন্ত্র করে তার দোকানটি ভেঙে বেদখল করার চেষ্টা করে।
জানা যায়, বৃদ্ধ আনোয়ার হোসেন আনু এবং তার ভাই মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম দীর্ঘদিন ধরে রত্নাআটা বাজারের খাস জমিতে দুটি দোকান ভোগদখল করে আসছে। গত বুধবার তাদের সৎ ভাইরা দোকানের দখল না পেয়ে দুটি দোকান ভাঙচুর করেন। পরে ভুক্তভোগী আনোয়ার হোসেন স্থানীয় ধলাপাড়া পুলিশ ফাঁড়িতে অভিযোগ দেয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে অভিযুক্ত হাফিজুল ইসলামকে ঘর ভাঙা এবং নির্মান কাজ করতে নিষেধ করেন।
আনোয়ার হোসেন আনু বলেন, আমি বৃদ্ধ মানুষ। কাজকর্ম করতে পারি না। এই দোকান ঘর ভাড়া দিয়ে কোন রকম সংসার চালাই। গত বুধবার সকালে আমার সৎ ভাইরা সন্ত্রাসী কায়দায় আমার দোকান ঘরটি ভেঙে বেদখল করার চেষ্টা করে। পরে পুলিশকে খবর দিলে তারা এসে কাজ বন্ধ করে দেন। তাছাড়া দোকান ঘরের জমিটি আমার বাবার সম্পত্তি না। এটি সরকারের জমি। তাই ভাইদের মাঝে ভাগাভাগির প্রশ্ন আসে না।
স্থানীয় নজরুল ইসলাম জানান, আনোয়ার দীর্ঘদিন ধরে এই দোকান ভোগদখল করে আসছে। হঠাৎ আজকে দেখলাম তার সৎ ভাইয়েরা দোকান ভাঙতেছে। দোকানের ভাড়াটিয়া লক্ষ্মণ জানান, আমি ৫ বছরের জন্য দোকানটি আনোয়ারের কাছ থেকে ভাড়া নিয়েছি। আমার জানা মতে দোকানটি আনোয়ারের।
এ বিষয়ে অভিযুক্ত হাফিজুল জানান, দোকান ঘরটি আমার বাবার। আমরা দুই তরফের ৭ ভাই। সবাই আমরা এই দোকানের দাবিদার। কিন্তু আনোয়ার এবং নুরুল ইসলাম দুই ভাই দোকান ঘরটি ভোগদখল করে আসছে। তাদেরকে একাধিক বার এর সমাধান করে দিতে বললেও করে দিচ্ছে না। তাই আমরা বাকি ভাইয়েরা মিলে দোকান ঘরটি মেরামত এবং দখল করতে গিয়েছিলাম।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672