
বিলায়েত হোসেন লিটন, বিশেষ প্রতিনিধিঃ
ফরিদপুরের নগরকান্দায় টানা কয়েকদিন পর শনিবার সূর্যের মুখ দেখা গেলেও কমেনি শীতের তীব্রতা।
সেই সাথে বেড়েছে ঠান্ডাজনিত ও শিশু রোগ।
টানা প্রায় ১০ দিন ঘন কুয়াশা ও প্রচন্ড শীতে জেগে বসে ছিলো এলাকার জনজীবনে।
দৈনন্দিন খেটে খাওয়া মানুষগুলো পড়েছে আর্থিক সংকটে। দিন আনে দিন খায় এ শ্রেণীর লোকজনের সমস্যার সীমা নেই।
কয়েকদিন প্রচন্ড শীত ও ঘন কুয়াশা চলাকালীন সমায়ে এলাকায় চলছিলো পিঁয়াজের চারা রোপন। কিন্তু সেটা এখন প্রায় শেষ পর্যায়ে। স্বল্প আয়ের মানুষগুলো পড়েছে বিপাকে।
উপজেলার কোদালিয়া শহীদনগর ইউনিয়নের ঈশ্বরদী গ্রামের দিনমজুর কালাম শেখ বলেন, আমি প্রতিদিন দিন মজুরি কাজে ভোর রাতে পাশ্ববর্তী উপজেলা ভাঙ্গাতে যাই। কিন্তু কয়েক দিন শীতের কারনে ভোর রাতে যেতে পারি নাই। মজুরীও পাই নাই। সংসার চালাতে হিমসিম খাচ্ছি।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জয়দেব কুমার সরকার বলেন, শীতের কারনে ঠান্ডাজনিত রোগে শিশু ও বৃদ্ধরাই বেশি ভুগছেন। যেমন, হাঁপানি, নিউমোনিয়া, কাঁশি, আমাসাসহ নানা রোগের রোগী বৃদ্ধি পেয়েছে এ শীতে।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672