
মোঃ মামুন মিয়া, জেলা প্রতিনিধি, শেরপুর
শেরপুরের নকলা উপজেলায় যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে।
শনিবার সকাল ১০টায় উপজেলা চত্বরে র্যালি করা হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে এসে আলোচনা সভায় যুক্ত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: জাহাঙ্গীর আলম, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), নকলা, শেরপুর।
সভায় সভাপতিত্ব করেন রোমান হাসান, উপজেলা সমাজসেবা অফিসার, নকলা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাদিয়া আফরিন এ্যানি, উপজেলা ভূমি অফিসার, নকলা; গোলাম মাসুম, প্রভাষক; হযরত আলীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সমাজসেবক ও সাংবাদিক বৃন্ধ।
এ বছর জাতীয় সমাজসেবা দিবসের প্রতিপাদ্য ছিল
“প্রযুক্তি, মমতায় কল্যাণ ও সমতায়”।
প্রতিপাদ্যের আলোকে বক্তারা বলেন, সমাজসেবা কার্যক্রমকে আরও আধুনিক ও জনবান্ধব করতে প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে। পাশাপাশি মানবিকতা ও মমতার মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তারা।
বক্তারা আরও বলেন, সমাজসেবা অধিদপ্তরের বিভিন্ন কার্যক্রম সমাজের অসহায় ও দুস্থ মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। সরকারি-বেসরকারি সমন্বয়ের মাধ্যমে এসব কার্যক্রম আরও গতিশীল করা সম্ভব।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672