
মেঃ মোজাফ্ফার আহমেদ,বিলাইছড়ি প্রতিনিধি।
রাঙামাটির বিলাইছড়ি উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে এক গভীর শোকসভা, বিশেষ দোয়া মাহফিল ও তোবারক বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

উপস্থিত নেতৃবৃন্দঃ
শোকসভায় সভাপতিত্ব করেন মোঃ আঃ সালাম ফকির (সভাপতি, উপজেলা বিএনপি), মোঃ জাফর আহমেদ (সাধারণ সম্পাদক, উপজেলা বিএনপি), মোঃ সেলিম সরদার (সাংগঠনিক সম্পাদক, উপজেলা বিএনপি), মোঃ আঃ বারেক খাঁ (সিনিয়র সহ-সভাপতি, উপজেলা বিএনপি), মোঃ ইমাম আলী সিকদার (সহ-সভাপতি, উপজেলা বিএনপি)।

এছাড়াও উপজেলা যুবদলের সভাপতি মোঃ রেজাউল করিম রনি, সাধারণ সম্পাদক শান্তি রায় বাবু; স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ আল মামুন ও সাধারণ সম্পাদক মিলন; জাসাস দলের সভাপতি মোঃ জাকির হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ সফিকুল ইসলাম; তাঁতি দলের সভাপতি মোঃ আবুল কালাম ও সাধারণ সম্পাদক মোঃ মতিয়ার রহমান এবং মহিলা দলের সভানেত্রী মিস দিলুয়ারা বেগম উপস্থিত ছিলেন।

ইউনিয়ন পর্যায় থেকে উপস্থিত ছিলেন ১নং বিলাইছড়ি ইউনিয়ন বিএনপি সভাপতি মোঃ আলী হায়দার ও সাধারণ সম্পাদক মোঃ অলি আহমেদ এবং ২নং কেংড়াছড়ি ইউনিয়ন বিএনপি সভাপতি মোঃ কবির হোসেনসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
দোয়া ও মোনাজাত
মরহুম নেত্রীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন: মাওলানা মোঃ শিব্বির আহমেদ (ইমাম ও খতিব, বিলাইছড়ি বাজার জামে মসজিদ) মসজিদের সম্মানিত মোয়াজ্জেম সাহেব।
তোবারক বিতরণ
দোয়া মাহফিল শেষে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে তবারক বিতরণ কার্যক্রমের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে। শোকসভায় বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও দেশের গণতন্ত্র রক্ষায় তাঁর অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672